Showing posts with label নারী নির্যাতন. Show all posts
Showing posts with label নারী নির্যাতন. Show all posts

Tuesday, April 21, 2015

ঢাবি টিএসসি তে পহেলা বৈশাখে

পহেলা বৈশাখের ঢাবি টিএসসি চত্বরের কাছে নারী নিগ্রহের ব্যাপারে পুলিশ নাকি ভিকটিম নারীদের খুঁজে পাচ্ছে না। এ ছাড়া অপরাধীদেরও নাকি খুঁজে পাচ্ছে না। তাই প্রশ্ন দেখা দিয়েছে , ভিকটিম নারীর কি লজ্জাশরম নাই আর অপরাধীদের কি ভয় নাই যে তারা স্বেচ্ছায় এসে পুলিশের কাছে ধরা দেবে ?  অপর পক্ষে শক্ত সাক্ষী যিনি নিজের পাঞ্জাবী খুলে বিবস্ত্র নারীর গায়ে জড়িয়ে দিয়েছিলেন আর আক্রমণকারীরা যার হাত ভেঙ্গে দিয়েছে সেই লিটন নন্দী ( ছাত্র ইউনিয়ন , ঢাবি এর সভাপতি ) তো হাতের কাছেই আছেন। পুলিশ কি তাঁর কোন বক্তব্য নিয়েছে ? আমি কোন পত্রিকায় দেখিনি যে পুলিশ তাঁর কোন বক্তব্য নিয়েছে। যদি না নিয়ে থাকে তবে প্রশ্ন , পুলিশ লিটন নন্দীর কোন বক্তব্য নিচ্ছে না কেন ?