ঢাকার রাস্তার পাশে কোন কোন ভবনের সামনের ফুটপাথ দখল করে ভবনের মালিক ফুটপাথ উঁচু করে নিজের ভবনে প্রবেশের গাড়ির রাস্তা তৈরি করেছেন। হঠাৎ উঁচু করে ফুটপাথ তৈরির ফলে পথচারীদের উক্ত উঁচু স্থানটি হেঁটে পার হতে হিমশিম খেতে হয়। অনেক সময় পথচারীরা সেখানে হোঁচট খেয়ে পড়ে যান। শিশু , মহিলা , বৃদ্ধ , অসুস্থ মানুষ খুবই কষ্ট করে এরুপ উঁচু স্থানটি পার হন। এসব দেখার কি কেউ নেই ? কেহ ইচ্ছা করলেই কি ফুটপাথ এমন করতে পারেন ?