Showing posts with label মুক্ত মনা. Show all posts
Showing posts with label মুক্ত মনা. Show all posts

Wednesday, June 3, 2015

শান্তির নোবেল বিজয়ীগণ এখন কোথায় ?


নাফ নদীর দুই পাশের দুই শান্তির নোবেলজয়ী অধ্যাপক ইউনূস ও অং সান সু চি সাগরে ভাসন্ত নিরন্ন বিপন্ন দেশান্তরী অসংখ্য রোহিঙ্গ্যা ও বাংলাদেশীর জন্য আজ পর্যন্ত ন্যূনতম কোন সমবেদনা জানান নাই বা এদের পুনর্বাসনের সপক্ষে কোন কথা বলেন নাই। সত্যিই অদ্ভূত তাঁদের শান্তির অনুশীলন।   

Wednesday, May 6, 2015

আমরা বৃটিশ আমলের ঐতিহ্য এখনও লালন করছি

ইংরেজী Saint শব্দ বাংলায় হয়ে গেছে সন্ত অর্থাৎ সাধু। বৃটিশ আমলে শিক্ষা প্রদানের সাথে খৃস্ট ধর্ম প্রচারের লক্ষ্যে যেসব শিক্ষা প্রতিস্ঠান তৈরি হয় সেগুলির নাম ছিল Saint দিয়ে। যেমন  Saint Gregory's School , Saint Francis' School ইত্যাদি । কিন্তু আজ এদেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে Saint নাম দিয়ে। এসব কেন হচ্ছে। এ ছাড়া এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের গলায় টাই পরিয়ে কি শেখানো হচ্ছে ?