Showing posts with label হিজড়া সমস্যা. Show all posts
Showing posts with label হিজড়া সমস্যা. Show all posts

Thursday, August 6, 2015

হিজড়াদের চাঁদাবাজি

হিজড়ারা রাস্তাঘাটে মানুষকে টানাহেঁচড়া করে চাঁদাবাজি করে। তারা দোকানপাট ও বাসাবাড়িতেও হানা দেয় এবং এভাবে এক নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করে চলেছে।  মানুষ মান-সম্মান রক্ষায় এদের চাঁদা দিতে বাধ্য হয়।  পুলিশ হিজড়াদের কিছু বলে না। উল্টো পুলিশ এদের কিছু দিয়ে দেয়ার জন্য সুপারিশ করে। হিজড়াদের কি জমিদারী কায়েম হয়ে গেছে যে , তারা কাজ করবে না , শুধু চাঁদাবাজি করবে ? তারা গর্মেন্টসে কাজ করতে পারে। জামদানী ইত্যাদি শিল্পে এরা কাপড়ে ডিজাইন তোলার কাজ করতে পারে। বাঁশ বেতের কাজ , মোড়া তৈরির কাজ , আসবাবপত্র শিল্পে কাজ , পাদুকা শিল্পের কাজ ইত্যাদি হেন কাজ নেই যা তারা করতে পারে না। সরকার এ ব্যাপারে তাদের সহায়তা করতে পারে। প্রয়োজনে এদের জন্য প্রকল্প গ্রহণ করে এদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে এদের পুনর্বাসনের ব্যবস্থা নিতে পারে। সরকার কোটিপতিদের সরকারী খালের উপর আলিশান ভবন বানাতে অনুমতি দিতে পারে , আর ছিন্নমূল হিজড়াদের পুনর্বাসন করে এদের কর্মমুখী পেশা গ্রহণ করতে সহায়তা দিতে পারে না ? সরকার কি শুধু ব্যবসায়ী-বান্ধব আর শিল্পপতি-বান্ধব ? সরকার কি হিজড়া-বান্ধব হতে পারে না ?